সর্বশেষ সংবাদ

বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি

লেখক: বিনোদন প্রতিবেদক
প্রকাশ: November 12, 2026

পর্দার ববিতাকে দর্শক চেনেন বহু চরিত্রে। তাঁর অভিনয়, সাফল্য আর খ্যাতির গল্পও পরিচিত। তবে ব্যক্তিগত জীবনের কথা তুলনামূলক কমই সামনে আসে। কার সঙ্গে ঘর বেঁধেছিলেন বরেণ্য এই অভিনয়শিল্পী? কেমন ছিল তাঁদের সংসার? বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা। একমাত্র সন্তানের বয়স তখনো চার বছর হয়নি। এরপর আর বিয়ে করেননি তিনি।

ফরিদা আক্তার ববিতার স্বামীর নাম ইফতেখারুল আলম। পেশায় তিনি ছিলেন ব্যবসায়ী। ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। সিনেমা নিয়ে ববিতার স্বপ্নকে পূর্ণ সমর্থন দিতেন ইফতেখারুল। সংসারের চিন্তা থেকে তাঁকে যতটা সম্ভব মুক্ত রেখে অভিনয়ে মনোযোগ দেওয়ার উৎসাহ দিতেন।