সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

লেখক: বিশেষ প্রতিনিধি, ঢাকা।
প্রকাশ: November 19, 2026

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাগরিবের নামাজের পূর্বে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে গিয়ে বৈঠকে বসেন তিনি। একান্ত এই বৈঠকে দুই শীর্ষ নেতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।