সর্বশেষ সংবাদ

জুলাই স্মৃতি যাদুঘর —— এম জেড মাহমুদ।

লেখক: এম জেড মাহমুদ
প্রকাশ: August 16, 2026

জুলাই স্মৃতি যাদুঘর
—— এম জেড মাহমুদ।

জুলাই জাগে স্মৃতির পাতায়, জুলাই জাগে প্রাণে,
ত্যাগের কথা লেখা আছে বাংলারই গানে।
অন্যায়ের সেই আঁধার ভেঙে উঠল নতুন ভোর,
সাহসী কণ্ঠ বলল সেদিন—ভয়কে করো পর।

জুলাই স্মৃতি যাদুঘরে ইতিহাস আজ হাসে,
ত্যাগের গৌরব নীরব হয়ে প্রতিটি দেয়াল ভাসে।
ছবির মাঝে কত স্মৃতি, কত দিনের কথা,
দেখলে যেন হৃদয়জুড়ে জাগে ব্যথার ব্যথা।

তারুণ্যের সেই দৃপ্ত শপথ, অটুট ছিল মন,
ন্যায়ের পথে এগিয়ে চলার জ্বলল আলোকক্ষণ।
রক্ত-ঘামে লেখা স্মৃতি, স্বপ্নে ভরা দেশ,
সেই ইতিহাস ভুলে গেলে হারাবে তার রেশ।

জুলাই শেখায় সত্যের পথে সাহস নিয়ে চল,
অন্যায়ের কাছে মাথা নত নয়—এই হোক অমল।
যাদুঘরের প্রতিটি ছবি বলে আপন কথা,
শোনায় যেন সময় পেরোনো মানুষেরই ব্যথা।

নতুন প্রজন্ম আসুক এখানে ইতিহাসটি জেনে,
দেশের প্রতি ভালোবাসা নিক হৃদয়ের টানে।
ত্যাগের মূল্য বুঝুক তারা, শিখুক সত্যবাণী,
দেশ গড়ারই স্বপ্ন হোক তাদের প্রাণ খানি।

জুলাই স্মৃতি হয়ে থাকুক প্রেরণারই আলো,
ন্যায়-সত্যের পথে চলাই হোক আমাদের ভালো।
স্মৃতির এই যাদুঘরটি রাখুক ইতিহাস ধরে,
বাংলার মানুষ এগিয়ে যাক নতুন স্বপ্ন ভরে।

 

 

এম জেড মাহমুদ

এম জেড মাহমুদ

সাংবাদিক, সাহিত্যিক, কবি, কলামিস্ট ও মানবাধিকার কর্মী।