সর্বশেষ সংবাদ

আত্ম বলিদান ——- এম জেড মাহমুদ।

লেখক: এম জেড মাহমুদ
প্রকাশ: October 24, 2026

আত্ম বলিদান
——- এম জেড মাহমুদ।

শহীদের রক্ত ভেজা মাটি, ডাকে বারবার প্রাণ,
স্বাধীনতার অমূল্য দানে জেগে ওঠে গান।

বুকের রক্ত ঢেলে যারা লিখেছিল ইতিহাস,
তাদের ত্যাগে জ্বলছে আজ স্বাধীনতার বাতাস।

রক্তরাঙা সেই প্রভাতে উঠেছিল যে সূর্য,
শহীদেরই আত্মত্যাগে জয় করেছিল ধৈর্য।

মায়ের মুখে হাসি ফোটে বীরের ত্যাগের তরে,
বাংলার মানুষ মাথা তুলে দাঁড়ায় ঘরে ঘরে।

কত অশ্রু, কত বেদনা, কত নিঃশব্দ ক্ষয়,
তবু তারা শিখিয়েছে—সত্যেরই হবে জয়।

শহীদের সেই পবিত্র রক্ত নদীর মতো বয়,
দেশের প্রতি ভালোবাসা হৃদয়জুড়ে রয়।

সবুজ মাঠে লাল রঙ মেশে বিজয়েরই ছোঁয়ায়,
বাংলার প্রতিটি ধূলিকণা গৌরবগাথা গায়।

এই মাটিতে জন্ম আমার, এই মাটিতে প্রাণ,
শহীদেরই আত্ম বলিদান রাখে দেশের মান।

যতদিন এই আকাশ জুড়ে উড়বে লাল-সবুজ,
ততদিনই স্মরণ হবে বীরের অমর খোঁজ।

তাদের ঋণ শোধ হবে না শত জনম গেলেও,
নামটি তাদের জ্বলবে চির অন্ধকারের ঢেউয়েও।

এসো সবাই শপথ করি দেশকে ভালোবাসি,
সততা আর ন্যায়ের পথে জীবনখানি ভাসি।

শহীদের রক্ত ভেজা মাটি পবিত্র অঙ্গন,
বাংলাদেশের প্রতিটি প্রাণে তোমাদেরই স্পন্দন।

এম জেড মাহমুদ

এম জেড মাহমুদ

সাংবাদিক, কবি, সাহিত্যক, গবেষক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী।