
মা তুমি কোথায়?
—- এম জেড মাহমুদ
আজও মনে পড়ে মা, তোমার সেই মিষ্টি হাসি,
ঘরে ফিরলেই পেতোম বুকে নরম ভালোবাসি।
এখন ঘর ভরা নীরবতা, শূন্য সিঁড়ির ধাপ,
তুমি ছাড়া জীবন আমার নির্জন এক চাপ।
রাতের আঁধারে ডাক দিই, ফিরো কি আমার কাছে?
স্বপ্নে ভেসে আসো মা, আঁচল ভরা আলো সাজে।
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি নিঃশব্দ এক রাতে,
মনে হয় তুমি বসে আছো ঠিক আমারই সাথে ।
শিশুর মতো ডাকি শুধু— “মা, তুমি কোথায়?”
নিস্তব্ধ দেয়ালও উত্তর দেয় না আমায়।
তোমার দোয়া ছাড়া এ জীবন ভারী কঠিন,
তুমি গেলে হারালাম আমি আশ্রয়ের দিন।
তোমার হাতের ছোঁয়া নেই, নেই সেই স্নেহ গান,
তবু তোমার স্মৃতিই আমার শান্তির জান্নাতখান।
প্রতি প্রার্থনায় চাই শুধু একটুখানি দেখা,
জান্নাতে যেন মিলে যাই মা, থাকি চিরকাল একা।