
মুখে তাদের নীতির বুলি, হাতে লুটের থলে,
মানুষ সেজে ঘুরে বেড়ায় সভ্যতারই দলে।
জনতারই ঘাম ঝরানো স্বপ্ন খায় তারা,
ভাষণ দিয়ে ঢেকে রাখে অন্ধকারের ধারা।
আইন যেন মোমের পুতুল, টানে যার হাত,
ন্যায়বিচার কাঁদে বসে, জেগে থাকে রাত।
সত্য আজও কোণে বসে গুনে দীর্ঘশ্বাস,
মিথ্যার গলায় ঝুলে থাকে বিজয়েরই হাস।
মানুষ নামে পশুরা আজ ভদ্রতারই বেশে,
বিবেকটাকে বেচে দিলো লোভের আগুন শেষে।
চোখের জলে গড়া সেতু ভেঙে খায় স্বার্থ,
ক্ষমতারই সিঁড়ি বেয়ে ভুলে মানবার্থ।
তবু আশা বেঁচে থাকে আলোর প্রতীক্ষায়,
সত্য একদিন ফিরবেই নতুন সূর্যোদয়।
মুখোশ খুলে চিনবে সবাই আসল চেহারা,
সেদিন হবে মানুষেরই জয়ের উল্লাসধারা।