সর্বশেষ সংবাদ

টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে

লেখক: অনলাইন প্রতিবেদক
প্রকাশ: July 14, 2026

অনলাইন প্রতিবেদক

টেলিভিশনের টকশো থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারণে এখন থেকে আর কোনো টিভি টকশোতে অংশ নেবেন না। তবে নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
গোলাম মাওলা রনি লেখেন, ‘আল বিদা টকশো। ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারণে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশাআল্লাহ।’

তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন অনুসারীরা।